Friday, March 22, 2013

Some Major Human Errors

HUMAN ERROR 1

আজকাল কানাঘুষো শুনতে পাই গড়িয়াহাট ফ্লাইওভার এ অপেক্ষারত কাকটা নিজের নাম কোনো এক অজ্ঞাত কারণে বদলে 'তীর্থের কাক' রেখে জং ধরা রেলিং এ বসে শূণ্যতা মাপে...কাকস্যপরিবেদনা নয়, কোথাও হয়ত কোনো সাধারণ ভুল বোধহয় নিজে থেকে গুমড়ে মরছে অথবা হতে পারে আমি ভুল শুনি।


HUMAN ERROR 2

রাতবিরেতে সত্যি কথারাও Chinese Whisper এর বদান্যতায় বদলে তোর আমার Control Loop এ পাক খেতে খেতে মনের সব রাসয়ণিক সত্ত্বাগুলিকে Decode করে দেয় - এ কার ভুল? তোর না আমার?


HUMAN ERROR 3

সকাল ঘুমে জড়িয়ে থাকা চোখে আমার হাতের শক্ত আঙুল Ash-tray থেকে ছাই ফেলে ঝেড়ে রাখল....আচ্ছা সব ছাই কি ঝাড়া গেল মানে যেগুলো অন্তর্ধূম পাতনে মনের ভিতরে তৈরী হয়? এটাও আমার ভুল নয়ত?


HUMAN ERROR 4

না - আজকাল আর আমি হন্যে হয়ে তোকে অলিতে গলিতে খুঁজে বেড়াই না। আমি তো জানি তুই কোথায় - আর আমি ঠিক কোন গোলার্ধে কোন দ্রাঘিমারেখায় নিজের সময় অপচয় করছি - আবারও বোধহয় আমার ভুলে।


কৃতজ্ঞতা স্বীকার করি বিশেষ ভাবে অনুপম রায়ের কাছে। আমার এই বিশেষ ধরণের লেখা লেখার সাহস বা অনুপ্রেরণা অনুপম রায়ের কিছু লেখা থেকে। আমার মনে হয়েছে বাংলা আধুনিক সাহিত্যে এই ধরণের লেখা বিশেষ জায়গা করে নিতে পারে আর গোটা একটা ব্লগ তো অনায়সে চালানো যায় শুধুমাত্র এই ধরণের লেখায়।

3 comments:

  1. Halucination naki inception..
    Etao amr vul..
    Taniya vul krte pare na,
    Tania ek abong aditio..
    Tania matured thke ro matured hoe6e..
    Naki etao vul??
    Tor..?? naki amar??!!

    ReplyDelete
  2. Valo hoe6e..lekhar styleta bises kore..

    ReplyDelete
  3. ধন্যবাদ প্রতীক :)

    ReplyDelete