Monday, April 1, 2013

বিবর্তনবাদ

পয়লা এপ্রিল, 2013

আমি - আমার হাসি - আমার ছেলেমানুষী - আমার খামখেয়ালিপনা - আমার দুরন্তপনা - আমার প্রশ্ন - আমার কৈশোর - আমার কষ্ট - আমার দুর্ব্যবহার - আমার সৃষ্টিশীলতা - আমার অপরিণামদর্শিতা - আমার সকল বিদ্রোহের ক্যাথারসিস - সব মাঠে মারা গেল.............

অভিযোজনের পর......

আমি - আমার পেশাদারিত্ব - আমার কৌশলী শ্লেষ - আমার শীতলতা - আমার অকারণ বিনয় - আমার কৃত্রিম হাসি - আমার ভন্ডামি - আমার অন্ধকূপ - আমার আত্মশ্লাঘা - আমার বহুগামীতা - আমার ক্লান্তি - আমার অবশিষ্ট (আর কিচ্ছু নেই বোধহয়) - আমি (আদৌ কি আমি?)


-ধন্যবাদ ডারউইন সাহেব। আপনি না বলে দিলে হয়ত এত সহজে অভিযোজন সম্ভব হত না, 'যোগ্যতমের উদবর্তন' মাথায় রেখেই বলছি একথা...